ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৯, ২০২৬, ১১:৫১ এএম

ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সারাদেশে একযোগে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে ভূমিসেবা মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর ভূমি ভবন থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন।

তিন দিনব্যাপী এই আয়োজন চলবে আগামী বৃহস্পতিবার (২১ মে) পর্যন্ত।

এর আগে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু জানান, ভূমিসেবাকে জনগণের আরও কাছাকাছি নিয়ে যাওয়া এবং সেবাপ্রক্রিয়া সহজ করতেই এই মেলার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা থাকলেও বর্তমান সরকার সেই পরিস্থিতি পরিবর্তনে কাজ করছে।

এ বছরের ভূমিসেবা মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।’

মেলায় ভূমিসেবাকে ডিজিটাল ও অটোমেটেড ব্যবস্থার মাধ্যমে আরও সহজ করার বিষয়ে জনসচেতনতা তৈরি, ঘরে বসে সেবা গ্রহণের ধারণা দেওয়া, সরাসরি সেবা প্রদান, ভূমি উন্নয়ন কর প্রদানে উৎসাহিত করা এবং অনলাইন সিস্টেম ব্যবহারে নাগরিকদের আগ্রহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া ভূমি সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানানো হয়। সরকারের লক্ষ্য ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বৃদ্ধি, সেবা প্রক্রিয়া আধুনিকায়ন এবং রাজস্ব আদায় আরও কার্যকর করা।

ঢাকার তেজগাঁওয়ে ভূমি ভবনসহ দেশের সব বিভাগ, জেলা, উপজেলা ও রাজস্ব সার্কেল পর্যায়ে একযোগে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।

এএন

Link copied!