ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঈদের দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৩, ২০২৬, ০২:২৬ পিএম

ঈদের দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা আসতে আর মাত্র কয়েক দিন বাকি। তবে ঈদের আগমুহূর্তেই দেশের বেশ কিছু এলাকায় তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়া জনজীবনে অস্বস্তি তৈরি করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে ১১টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ চলছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন সারাদেশে একই ধরনের আবহাওয়া থাকবে না। কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকলেও কোথাও আবার গরমের প্রভাবই বেশি থাকবে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে জানান, রাজধানী ঢাকায় ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বরং ঢাকা বিভাগের কিছু এলাকায় তাপমাত্রা বেশি থাকতে পারে। ফলে ঈদের নামাজ ও কোরবানির কাজে অংশ নিতে গিয়ে গরমে ভোগান্তির আশঙ্কা রয়েছে।

অন্যদিকে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে এসব অঞ্চলে কিছুটা স্বস্তি মিলতে পারে। তবে উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুরে বৃষ্টির সম্ভাবনা কম থাকায় সেখানে তাপমাত্রা আরও বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের ২৩ মে’র পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৫ মে পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

তবে এই বৃষ্টির ধারা দীর্ঘস্থায়ী হবে না বলে জানিয়েছে সংস্থাটি। পূর্বাভাসে আরও বলা হয়েছে, ২৬ মে থেকে সারাদেশে তাপমাত্রা আবারও ধীরে ধীরে বাড়তে শুরু করবে।

বর্তমানে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাঁদপুর ও লক্ষ্মীপুরসহ ১১টি জেলায় মৃদু তাপপ্রবাহ বিরাজ করছে। এসব এলাকায় তাপমাত্রা ৩৬ থেকে প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠছে।

এএন

Link copied!