ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন তথ্যমন্ত্রী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৫, ২০২৬, ০২:০৩ এএম

ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন তথ্যমন্ত্রী

ফিলিস্তিনের জনগণের প্রতি গভীর সহমর্মিতা ও সংহতি প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান সবসময়ই দৃঢ় এবং ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে বাংলাদেশ অবিচল রয়েছে।

রোববার (২৪ মে) রাজধানী ঢাকায় ফিলিস্তিন দূতাবাসে আয়োজিত ‘নাকবা’ বা মহাদুর্যোগ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

১৯৪৮ সালে ইসরাইল কর্তৃক দখল হওয়া ফিলিস্তিনি ভূখণ্ড থেকে বিপুলসংখ্যক ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদের ঘটনাকে ফিলিস্তিনিরা ‘নাকবা’ বা মহাদুর্যোগ হিসেবে স্মরণ করে থাকে। এ উপলক্ষে ফিলিস্তিন দূতাবাস প্রায় দুই ঘণ্টাব্যাপী একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করে।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, বিশিষ্টজন এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত তথ্যমন্ত্রীকে সম্মাননা স্মারক তুলে দেন। একই সঙ্গে ফিলিস্তিনের পক্ষে অব্যাহত সমর্থন দেওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এম জি
 

Link copied!