ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
র‍্যাব ডিজি

ঈদ ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় কোনো শঙ্কা নেই

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৬, ২০২৬, ১২:৫১ পিএম

ঈদ ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় কোনো শঙ্কা নেই

পবিত্র ঈদুল আজহা উদযাপনকে কেন্দ্র করে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থায় এখন পর্যন্ত কোনো ধরনের হুমকি বা শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। 

মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সুনির্দিষ্ট কোনো থ্রেট বা শঙ্কা না থাকলেও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে এলিট ফোর্স র‍্যাবের পক্ষ থেকে বিশেষ ও জোরদার নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ঈদের প্রধান প্রধান জামাতগুলোর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোবাইল চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়া ঈদের ছুটিতে রাজধানীসহ দেশের বিভিন্ন শহর ফাঁকা হয়ে যাওয়ার সুযোগে যেন চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধ না ঘটতে পারে, সেজন্য মেট্রোপলিটন শহর থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ে রাত্রিকালীন টহল ও নিরাপত্তা চৌকির সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে।

কোরবানির পশুর হাটগুলোকে ঘিরে ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তি ও নিরাপত্তা নিশ্চিতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। বিশেষ করে হাটগুলোতে জাল টাকা প্রতিরোধ ও শনাক্তকরণে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখার পাশাপাশি জালিয়াতি চক্রের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং পশুবাহী যানবাহন যেন কেউ জোরপূর্বক নির্দিষ্ট কোনো হাটে নিয়ে যেতে বাধ্য করতে না পারে, সে বিষয়েও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি ঈদ ও কোরবানিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে যেন কেউ বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেজন্য র‍্যাবের সাইবার উইং সার্বক্ষণিকভাবে মনিটরিং কার্যক্রম চালু রেখেছে এবং অপচেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এদিকে বান্দরবানের রুমা ও থানচিতে কেএনএফের হামলার প্রসঙ্গে র‍্যাব প্রধান পরিষ্কার করে বলেন যে, র‍্যাবের মূল ক্যাম্পে কোনো হামলা হয়নি, বরং একটি নতুন ক্যাম্প করার উদ্যোগের জায়গায় কিছুটা অসাবধানতার সুযোগে তারা অতর্কিত হামলা চালায়। এই ঘটনায় ইতিমধ্যে প্রায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে তিনি দৃঢ়তার সঙ্গে জানান, ইয়াসিন বাহিনী বা অন্য কোনো চক্রের র‍্যাবের চেয়ে শক্তিশালী হওয়ার কোনো সুযোগ নেই এবং তারা আর সেখানে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। দেশের মানুষ যাতে সম্পূর্ণ নির্বিঘ্নে এবং আনন্দঘন পরিবেশে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন, সেজন্য র‍্যাব সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে বলে তিনি উল্লেখ করেন।

এএন

Link copied!