ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৮, ২০২৬, ০৪:৩৪ পিএম

ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সবাইকে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঈদুল আজহা উপলক্ষে বঙ্গভবনে ধারণকৃত এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

বার্তায় রাষ্ট্রপতি বলেন, বিভেদ ও হিংসা পরিহার করে ঐক্য, সহমর্মিতা ও ন্যায়পরায়ণতার পথে এগিয়ে যেতে হবে। তিনি উল্লেখ করেন, স্বার্থপরতার বদলে ন্যায্যতা, বৈষম্যের পরিবর্তে সাম্য প্রতিষ্ঠার মধ্য দিয়েই ঈদুল আজহার প্রকৃত শিক্ষা বাস্তবায়ন সম্ভব।

তিনি আরও বলেন, ঈদুল আজহা মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, ত্যাগ, সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি বাড়িয়ে তোলে। এই উৎসব কেবল আনন্দের নয়, বরং এটি অহংকার ও বিদ্বেষ ত্যাগের এক গভীর শিক্ষা দেয়।

রাষ্ট্রপতি সমাজের সচ্ছল ও সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দরিদ্র, অসহায় মানুষ, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে হবে এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।

তিনি পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় সবাইকে সচেতন থাকার অনুরোধ জানান। পাশাপাশি কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার আহ্বান জানান।

পরে বঙ্গভবনে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিক, বিশিষ্ট নাগরিক, রাজনীতিক, বিচারপতি, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

এছাড়া সেখানে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব এবং পুলিশের মহাপরিদর্শকসহ উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করেন রাষ্ট্রপতি। নামাজ শেষে তিনি প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি এবং মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে কোলাকুলি করেন এবং উপস্থিত মুসল্লিদের সঙ্গেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এম জি

Link copied!