ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১, ২০২৬, ০১:০৫ পিএম

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী দীপেন দেওয়ান ব্যক্তিগত শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। সোমবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন দীপেন দেওয়ান। এরপর ১৭ ফেব্রুয়ারি তিনি মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নেন।

রাজনীতিতে তার যাত্রা শুরু হয় দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার পর। প্রায় ১৯ বছর সরকারি চাকরি শেষে ২০০৫ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতিতে যুক্ত হন। সময়ের সঙ্গে সঙ্গে দলীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে তিনি জেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ নেতৃত্বে আসেন।

দলীয় সূত্রে জানা যায়, তিনি একসময় জেলা বিএনপির আহ্বায়ক এবং পরবর্তীতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন তিনি।

পারিবারিক ও রাজনৈতিক সূত্রে আরও জানা যায়, দীপেন দেওয়ানের পিতা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ছাত্রজীবনে কিছুটা রাজনৈতিক সম্পৃক্ততা থাকলেও পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা শেষে বিসিএস জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন এবং দীর্ঘ সময় সরকারি দায়িত্ব পালন করেন।

হঠাৎ করে তার পদত্যাগ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে বিষয়টিকে সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত ও স্বাস্থ্যগত কারণ হিসেবেই উল্লেখ করা হচ্ছে।

এএন

Link copied!