ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৬ জুন, ২০২৬
মির্জা ফখরুল

দূষণমুক্ত-বাসযোগ্য শহর ও নগর গড়ার আন্দোলন প্রয়োজন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৬, ২০২৬, ০২:১৮ পিএম

দূষণমুক্ত-বাসযোগ্য শহর ও নগর গড়ার আন্দোলন প্রয়োজন

ঢাকা শহরকে বর্তমানে বসবাসের অনুপযোগী মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দূষণমুক্ত ও বাসযোগ্য শহর ও নগর গড়ে তোলার জন্য এখনই আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।

শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘দক্ষিণের জানালা’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আজকাল আমার নিজেরই মনে হয়, আমি ঢাকা শহরে থাকব না; দেশের অন্য কোনো শহরে গিয়ে থাকব। কারণ, এটা আর বাসযোগ্য মনে হয় না।

তিনি আরও বলেন, আপনি ঘর থেকে বের হলেই যে অক্সিজেন গ্রহণ করেন, সেটাও দূষিত। সরকারি হাসপাতালে গেলে সেখানে ঢোকাই কঠিন হয়ে পড়ে। একের পর এক প্রতিষ্ঠান ধ্বংসের দিকে যাচ্ছে। এই অবস্থা থেকে বের হতে না পারলে উন্নয়নের স্বপ্ন বাস্তবে রূপ নেবে না।

বিএনপি মহাসচিব বলেন, নাগরিকদের সচেতনতার পাশাপাশি নীতিনির্ধারক ও নগর পরিচালনাকারীদেরও জবাবদিহির আওতায় আনতে হবে। তিনি বলেন, ঢাকা শহরসহ সব নগর ব্যবস্থাপনায় দায়িত্বশীলতা, দেশপ্রেম ও গভীর চিন্তা প্রয়োজন।

তিনি আরও বলেন, সিটি করপোরেশন একটি স্বশাসিত স্থানীয় সরকার প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচিত মেয়র ও স্বশাসিত কাঠামোর মাধ্যমে নগর পরিচালনা করা হয়। তাই নগর ব্যবস্থাপনায় আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, সিটি করপোরেশন স্থানীয় সরকারের একটি স্বশাসিত প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন নগর নির্বাচিত মেয়র ও স্বশাসিত করপোরেশনের মাধ্যমে পরিচালিত হয়। তাই এসব প্রতিষ্ঠানে আরও গভীর চিন্তা, দেশপ্রেম ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার প্রয়োজন রয়েছে।

এম জি
 

Link copied!