ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬

হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রশংসা সৌদি মন্ত্রীর

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১০, ২০২৬, ০৮:২৯ পিএম

হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রশংসা সৌদি মন্ত্রীর

২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় দক্ষতা ও সুশৃঙ্খলতার জন্য ধর্ম মন্ত্রণালয়ের কার্যক্রমের প্রশংসা করেছেন সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ।

বুধবার (১০ জুন) সৌদি আরবের রিয়াদে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে সৌদির মন্ত্রী এই প্রশংসা করেন।

তিনি একই সঙ্গে আগামীতে সার্বিক হজ ব্যবস্থাপনার উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। সৌদি মন্ত্রী বাংলাদেশের ধর্মমন্ত্রীকে আন্তরিক নেতৃত্বের মাধ্যমে হজ সেবা দেওয়ার জন্য অভিনন্দন জানান এবং ধর্মমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও ধন্যবাদ জানান।

বৈঠকে ২০২৭ সালের হজ ব্যবস্থাপনা উন্নয়নের জন্য সৌদি সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ।

অপরদিকে ধর্মমন্ত্রী কায়কোবাদ সামগ্রিক হজ ব্যবস্থাপনার উন্নয়নের জন্য সৌদি সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি এবারের হজ ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, ভিড় ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং মাশায়েরে হাজী সেবার মাধ্যমে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং সৌদি হজ ও উমরাহ মন্ত্রীকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, আল্লাহর মেহমানদের সেবায় হজ ব্যবস্থাপনা উন্নয়নে বাংলাদেশ সৌদি সরকারের পাশে থাকবে।

বৈঠকে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন, কাউন্সিলর (হজ) কামরুল ইসলামসহ উভয় মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম জি
 

Link copied!