ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

১৫ বছর পর বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২৭, ২০২৬, ১১:৩৫ এএম

১৫ বছর পর বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ১৫ বছর পূর্ণ হলে তা বাধ্যতামূলকভাবে নবায়নের উদ্যোগ নেওয়ার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। আইন ও বিধিমালায় নবায়নের বিধান থাকলেও তা বর্তমানে বাধ্যতামূলক নয়। তবে নাগরিকের পরিচয় যাচাই প্রক্রিয়া আরও নির্ভুল ও হালনাগাদ রাখতে বিষয়টি বাধ্যতামূলক করার প্রয়োজনীয়তা নিয়ে কমিশনে আলোচনা চলছে।

ইসি কর্মকর্তাদের মতে, ১৫ বছর একটি দীর্ঘ সময়। এই সময়ে মানুষের চেহারায় স্বাভাবিকভাবেই বেশ পরিবর্তন আসে। কেউ কেউ ইচ্ছাকৃতভাবে নিজের চেহারায় পরিবর্তন আনেন, আবার কেউ সার্জারির মাধ্যমে জেন্ডার পরিবর্তন করেন। একই সঙ্গে বয়সের কারণে মানুষের আঙুলের ছাপের (ফিঙ্গারপ্রিন্ট) গুণগত মানও কমে যেতে পারে। ফলে ব্যক্তির সঠিক পরিচয় নিশ্চিত করতে বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হয়। এসব কারণেই এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার বিষয়টি সামনে এসেছে।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০-এর ধারা ৭(১) অনুযায়ী, কোনো নাগরিককে প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ইস্যুর তারিখ থেকে ১৫ বছর। একই আইনের ২ ধারায় উল্লেখ রয়েছে, মেয়াদ শেষ হওয়ার আগে বা পরে নির্ধারিত পদ্ধতি ও ফি পরিশোধের মাধ্যমে কমিশনের কাছে নবায়নের আবেদন করতে হবে।

এদিকে জাতীয় পরিচয়পত্র বিধিমালার ৫ নম্বর বিধি অনুযায়ী, এনআইডি নবায়নের জন্য নাগরিক বা তাঁর আইনানুগ অভিভাবককে ফরম-৫ অনুযায়ী সরাসরি অথবা কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি আবেদনের ক্ষেত্রে ফি পরিশোধের রসিদ আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে ‘জরুরি’ বা ‘সাধারণ’ হিসেবে জমা দিতে হবে। আর অনলাইনে আবেদন করলে ফি পরিশোধের রসিদের স্ক্যান কপি দাখিল করতে হবে। ‘জরুরি’ আবেদন নিষ্পত্তির সময় সাত দিন এবং সাধারণ আবেদনের ক্ষেত্রে ৩০ দিন। জরুরি নবায়নের ফি ১৫০ টাকা এবং সাধারণ নবায়নের ফি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে নবায়নের বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, এটি করার প্রক্রিয়া চলছে। তবে বর্তমানে কেউ চাইলে যখন-তখন নবায়ন করতে পারেন এবং হারিয়ে গেলে বা নষ্ট হলে আবেদন করে নতুন কার্ড নিচ্ছেন।

বর্তমানে প্রথমবার সাধারণ আবেদনের ফি ২০০ টাকা এবং জরুরি ফি ৩০০ টাকা। দ্বিতীয়বার সাধারণ ৩০০ টাকা ও জরুরি ৫০০ টাকা। এরপর প্রতিবার সাধারণ আবেদনের জন্য ৫০০ টাকা এবং জরুরি আবেদনের জন্য ১ হাজার টাকা ফি নির্ধারিত রয়েছে। এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা জানান, বিষয়টি এখনো পর্যালোচনার মধ্যে রয়েছে।

জেএইচআর

Link copied!