ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

যৌথ কাজে প্রধানমন্ত্রীর সঙ্গে ঐকমত্যে চীন: মাহদী আমিন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২৬, ২০২৬, ১১:৪৪ পিএম

যৌথ কাজে প্রধানমন্ত্রীর সঙ্গে ঐকমত্যে চীন: মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যৌথভাবে কাজ করার ব্যাপারে চীন ঐকমত্য পোষণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। মালয়েশিয়া ও চীনে ৬ দিনের রাষ্ট্রীয় সফর শেষে শুক্রবার রাতে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মালয়েশিয়া ও চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দেশ দুটির সঙ্গে বাংলাদেশের নিজস্ব স্বার্থ এবং বাণিজ্যের উন্নয়ন কীভাবে করা যায়, সে ব্যাপারে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই সফরের মাধ্যমে চীনের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক আরও উন্নত ও সুদৃঢ় করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যৌথভাবে কাজ করার ব্যাপারে চীনের শীর্ষ নেতৃত্ব একমত হয়েছেন। এ ছাড়া চীনের প্রেসিডেন্টের প্রস্তাবিত ‘করিডর’ পরিকল্পনাকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ, যা ভবিষ্যতে ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, গত ২১ জুন রাষ্ট্রীয় সফরে প্রথমে মালয়েশিয়ায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর ২২ জুন কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ানের উদ্দেশ্যে রওনা হন তিনি। চীনে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে শুক্রবার সকালে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী।

সফর শেষে শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেইজিং ছাড়েন প্রধানমন্ত্রী এবং রাত পৌনে ৮টায় তাঁকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল সফরসঙ্গী হিসেবে ছিলেন। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়া ও চীনে এটিই ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর।

জেএইচআর

Link copied!