ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

যে মানুষটির অপেক্ষায় আছেন তটিনী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জুন ২৭, ২০২৬, ১২:১০ পিএম

যে মানুষটির অপেক্ষায় আছেন তটিনী

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। তাঁর ব্যক্তিগত জীবন, বিশেষ করে প্রেম ও বিয়ে নিয়ে ভক্ত-অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অকপটে কথা বলেছেন এই অভিনেত্রী। তটিনী স্পষ্ট জানিয়েছেন, তিনি বর্তমানে কোনো প্রেমের সম্পর্কে জড়াননি; বরং সঠিক মানুষের সন্ধান পেলেই বিয়ের পিঁড়িতে বসবেন।

এর আগে অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন উঠেছিল। এ প্রসঙ্গে জানতে চাইলে অভিনেত্রী জানান, তাঁদের মধ্যে কেবলই চমৎকার বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। 

তটিনী বলেন, হি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অব মাইন (তিনি আমার খুব ভালো বন্ধু)। এই কথাটা আমি আসলে এতবার বলেছি! আমার মনে হয়, আমাদের মাঝে যদি কোনো প্রেম থাকত, তবে বিষয়টি আমি আরও ব্যক্তিগতভাবে সামলাতাম, এটি নিয়ে কথা বলার সুযোগই দিতাম না। সুতরাং আপনারা নিশ্চিত থাকতে পারেন, কোনো প্রেম নেই।

ভবিষ্যতে কেমন জীবনসঙ্গী পছন্দ এমন প্রশ্নের জবাবে এই সুন্দরী জানান, তিনি একজন সঠিক মানুষের অপেক্ষায় আছেন। নিজের মনের মতো মানুষের সংজ্ঞা দিতে গিয়ে তটিনী বলেন, বিয়ে করব যখন সঠিক মানুষ পাব। যে মানুষ আমাকে, আমার পেশাকে এবং অবশ্যই আমার পরিবারকে যথাযথ সম্মান দেবে ও ভালোবাসবে। আমার কাছে সবসময় মনে হয়, জীবনে ভালোবাসার মানুষের চেয়েও ভালো রাখার মানুষ খুব দরকার; যে আমাকে আগলে রাখতে পারবে। সৃষ্টিকর্তা যদি সঠিক সময়ে সঠিক মানুষ দেন, তবেই বিয়ে করব।

একটি সম্পর্কে কেবল অন্ধ ভালোবাসা নয়, বরং পারস্পরিক সম্মান এবং দিনশেষে শান্তিতে রাখার মানসিকতা সবচেয়ে বেশি জরুরি বলে মনে করেন তটিনী। নিজের জীবনবোধের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ভালোবাসা একটা পর্যায় পর্যন্ত তো অবশ্যই দরকার। কিন্তু আমার কাছে প্রধান অগ্রাধিকার হলো সঙ্গী আপনাকে ভালো রাখতে পারছে কি না। অনেকে অনেক ভালোবাসল, অথচ দিনশেষে আপনাকে যথাযথ সম্মান দিল না; সেখানে তো কোনো মানসিক শান্তি নেই।

তানজিম সাইয়ারা তটিনী বর্তমানে তাঁর ক্যারিয়ারের দারুণ এক ব্যস্ত সময় পার করছেন। ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া তাঁর অভিনীত নাটকগুলো দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। এর মধ্যে সদ্য মুক্তি পাওয়া সাজ্জাদ হোসেন বাপ্পি পরিচালিত এবং খাইরুল বাশারের সঙ্গে জুটি বাঁধা তটিনীর ‘সুতরাং’ নাটকটিও প্রশংসিত হচ্ছে।

জেএইচআর

Link copied!