ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

জুন ২৭, ২০২৬, ১০:৪১ এএম

ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরদারপাড়া এলাকায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার রাত ১১টার দিকে পরিচালিত এ অভিযানে মাদক সেবনের দায়ে মো. ছানোয়ার হোসেন (৪২), পিতা- মৃত তমিজ মন্ডল, সাং- সরদারপাড়া এবং মো. জাকির হোসেন (৪২), পিতা- মৃত আবুল কাশেম, সাং- ভদ্রপাড়া, ভাঙ্গুড়া, পাবনাকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় উভয়কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক সেবন, বহন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেন তিনি।

জেএইচআর

Link copied!