ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬
ভেনেজুয়েলায় ভূমিকম্প

মেয়েকে বাঁচাতে নিজের জীবন দিলেন ফুটবলারের স্ত্রী

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ২৭, ২০২৬, ১১:২১ এএম

মেয়েকে বাঁচাতে নিজের জীবন দিলেন ফুটবলারের স্ত্রী

ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে এক হৃদয়বিদারক ঘটনা সামনে এসেছে। ধসে পড়া ভবনের নিচে নিজের শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন দেশটির ফুটবলার হেক্টর বেলোর স্ত্রী আন্দ্রেয়া। ফুটবলার হেক্টর বেলো নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তাঁর স্ত্রীর এই আত্মত্যাগের কথা নিশ্চিত করেছেন।

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে হেক্টর বেলো জানান, তাঁর ‘অমূল্য ভালোবাসা’ আন্দ্রেয়া মৃত্যুর মুখে দাঁড়িয়েও নিজের শরীর দিয়ে তাঁদের শিশুকন্যাকে রক্ষা করে গেছেন। তিনি লিখেছেন, “আমি আমাদের মেয়েকে একদিন বড় হয়ে বলব, কীভাবে তুমি তাকে বাঁচিয়েছিলে। কীভাবে নিজের জীবন দিয়ে তাকে আগলে রেখেছিলে। শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি তাকে বুক থেকে ছাড়োনি।”

বেলো আরও জানান, তিনি ইতোমধ্যে রাজধানী কারাকাসে পৌঁছে হাসপাতালে ভর্তি থাকা তাঁর মেয়ের সঙ্গে দেখা করেছেন। আরেকটি পোস্টে তিনি লিখেছেন, “আমার মেয়ে ও তার খালা এখন ভালো আছে। তবে আজ তাদের হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না। এই অসহনীয় সময়ে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।” একই সঙ্গে তিনি নিজের ভেতরের চরম অসহায়ত্ব প্রকাশ করে বলেন, “আমি কীভাবে মেয়েকে বোঝাব যে তাকে বাঁচাতে গিয়ে তার মা নিজের জীবন দিয়েছে? আর আমি সেখানে থেকে কিছুই করতে পারলাম না। ঈশ্বর আমাকে শক্তি দাও।”

স্থানীয় ফুটবলভিত্তিক সংগঠন কুমানা দে কাম্পেওনেস আন্দ্রেয়ার মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে, ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে ফুটবলার হেক্টর বেলোর স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের কন্যাশিশু অলৌকিকভাবে বেঁচে গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক স্প্যানিশ ভাষার সংবাদমাধ্যম ইউনিভিশনও একই তথ্য প্রকাশ করেছে।

এদিকে ভেনেজুয়েলার ফুটবল ফেডারেশন (এফভিএফ) জানিয়েছে, এই ভয়াবহ ভূমিকম্পে দেশটির আরও দুই ফুটবলারের মৃত্যু হয়েছে। কারাকাস ফুটবল ক্লাব জানিয়েছে, তাদের অনূর্ধ্ব-১৮ দলের প্রতিভাবান খেলোয়াড় রাজান সিজা পরিবারের সদস্যদের সঙ্গে নিজ বাড়িতে নিহত হয়েছেন। এ ছাড়া ক্লাব স্পোর্ট সান আগুস্তিন জানিয়েছে, তাদের একাডেমির খেলোয়াড় ভিক্টর পালাসিওসও ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন, যিনি মারিতিমো দে লা গুইরা ক্লাবেও খেলেছেন।

অন্যদিকে, সাবেক মিস ভেনেজুয়েলা গিসেল রেয়েস জানান, ভূমিকম্পে লা গুইরায় তাঁর মায়ের বহুতল ভবনটি পুরোপুরি ধসে পড়ে এবং পরবর্তীতে আতঙ্কে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মায়ের মৃত্যু হয়। তবে তাঁর দেখাশোনার দায়িত্বে থাকা নার্সকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার ভেনেজুয়েলায় আঘাত হানা ৭.২ ও ৭.৫ মাত্রার শক্তিশালী জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত ৯২০ জনেরও বেশি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিন হাজারেরও বেশি মানুষ আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন এবং ধ্বংসস্তূপের নিচে এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

জেএইচআর

Link copied!