ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

জুন ২৫, ২০২৬, ০৫:০৩ পিএম

টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

টাঙ্গাইল পৌর শহরের ডায়াবেটিস হাসপাতাল মোড় এলাকায় অভিযান চালিয়ে দুই ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নকল, ভেজাল, অনিবন্ধিত, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রি এবং সংরক্ষণের অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে জেলা ওষুধ প্রশাসন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ বিভাগের সমন্বয়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

আদালত সূত্রে জানা গেছে, অভিযানকালে বিভিন্ন ফার্মেসি পরিদর্শন করে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, অনিবন্ধিত ওষুধ সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে রাখার বিষয়গুলো শনাক্ত করা হয়। এসব অপরাধে জড়িত থাকার প্রমাণ মেলায় দুটি ফার্মেসির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ‘ওষুধ ও কসমেটিকস আইন-২০২৩’-এর ৪০(খ) ও ৪০(ঘ) ধারা লঙ্ঘনের দায়ে দুই মামলায় মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান শেষে টাঙ্গাইলের ওষুধ তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় অনিবন্ধিত, নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে জেলাজুড়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তিনি সতর্ক করে বলেন, আইন অমান্যকারী যেকোনো ফার্মেসির বিরুদ্ধে আগামীতেও প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেএইচআর

Link copied!