ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জুলাই ১, ২০২৬, ০৫:৩৭ পিএম

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। বুধবার সকালে ছাগলনাইয়া উপজেলার মির্জার বাজার এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের সাহাব উদ্দিন খোকন (৫৫) এবং ফেনী সদর উপজেলার দক্ষিণ ছনুয়া এলাকার কবির হোসেন (৭২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ছাগলনাইয়া উপজেলার মির্জার বাজার এলাকায় কৃষিজমি থেকে হঠাৎ একটি ট্রাক্টর প্রধান সড়কে উঠে আসে। এ সময় চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাক্টরটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী সাহাব উদ্দিন খোকন ঘটনাস্থলেই মারা যান। এই দুর্ঘটনায় তাঁর ভাইসহ আরও ৩ যাত্রী আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

অন্যদিকে, সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার খাইয়ারা বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন কবির হোসেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের বলেন, ট্রাক্টরের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এই ঘটনায় ট্রাক্টরচালককে আটক করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে।

ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, অজ্ঞাত মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তাঁর মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেএইচআর

Link copied!