ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

রাষ্ট্রপতি কী করবেন জানি না, ব্যক্তিগত কাজে আগেই ফিরেছি: দেশে ফিরে স্পিকার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২৪, ২০২৬, ০২:২৭ পিএম

রাষ্ট্রপতি কী করবেন জানি না, ব্যক্তিগত কাজে আগেই ফিরেছি: দেশে ফিরে স্পিকার

স্বাস্থ্যপরীক্ষা শেষে আজ শুক্রবার দুপুরে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তাঁর কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন নিয়ে করা এক প্রশ্নের জবাবে স্পিকার বলেন, আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি।

রাষ্ট্রপতি পদত্যাগ করলে সৃষ্ট সাংবিধানিক শূন্যতা এবং স্পিকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি জানান, এটি পুরোপুরি অনুমাননির্ভর প্রশ্ন। তিনি কী করবেন না করবেন, তা তাঁর জানা নেই এবং রাষ্ট্রপতি দেশের প্রথম ব্যক্তি।

নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার বিষয়ে স্পিকার জানান, তাঁর কিছু ব্যক্তিগত কাজ রয়েছে। তিনি বলেন, আমার কিছু ব্যক্তিগত কাজ আছে। যেহেতু গতকাল আমার চিকিৎসাজনিত পরীক্ষা শেষ হয়েছে, তাই আমি আজই চলে এসেছি।

এ সময় রাষ্ট্রপতির পদত্যাগ-পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া সম্পর্কে হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের সংবিধানে এটি লেখা আছে যে যখন রাষ্ট্রপতি পদত্যাগ করেন, তখন স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তবে মূল রাষ্ট্রপতি নির্বাচিত করে জাতীয় সংসদ, যা ৯০ দিনের মধ্যে সম্পন্ন করতে হয়।

বিমানবন্দরে স্পিকারকে স্বাগত জানান জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম।

জেএইচআর

Link copied!