ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

টঙ্গী-কালীগঞ্জ সড়কের পাশে ময়লার ভাগাড়, তীব্র দুর্গন্ধে চরম জনদুর্ভোগ

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

জুলাই ২৮, ২০২৬, ১০:৫১ এএম

টঙ্গী-কালীগঞ্জ সড়কের পাশে ময়লার ভাগাড়, তীব্র দুর্গন্ধে চরম জনদুর্ভোগ

গাজীপুরের গুরুত্বপূর্ণ টঙ্গী-কালীগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে গড়ে ওঠা ময়লার ভাগাড় এখন স্থানীয় মানুষের চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কের পাশে স্তূপ করে রাখা বর্জ্য থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে পথচারী, শিক্ষার্থী, চাকরিজীবী ও যাত্রীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, উন্মুক্ত স্থানে এভাবে ময়লা ফেলার কারণে এলাকায় পরিবেশ দূষণ ও বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা আশঙ্কাজনকভাবে বাড়ছে।

টঙ্গী-কালীগঞ্জ বাইপাস সড়কটি শহীদ ময়েজউদ্দিন সেতু পার হয়ে নরসিংদীর পাঁচদোনা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের সাথে সংযুক্ত হয়েছে। প্রতিদিন এই গুরুত্বপূর্ণ পথ দিয়ে বাস, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাসহ হাজার হাজার যানবাহন চলাচল করে। তবে সড়কের পাশে জমে থাকা ময়লার তীব্র দুর্গন্ধে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ মানুষকে নাকে রুমাল বা কাপড় চেপে যাতায়াত করতে হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, মাজুখান পশ্চিমপাড়া পার হয়ে নিমতলী ময়লার ভাগাড়, সিলমুনে আকিজ বেকারির সামনে এবং স্টেশন রোডে চম্পাকলি সিনেমা হলের বিপরীত পাশে ময়লার বড় বড় স্তূপ জমে আছে।

মাজুখান এলাকার বাসিন্দারা জানান, রাস্তায় ময়লা ফেলার কারণে দুর্গন্ধের পাশাপাশি সামান্য বৃষ্টিতেই সেখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ময়লা মিশ্রিত নোংরা পানি রাস্তায় ছড়িয়ে পড়ে পরিস্থিতি আরও জটিল করে তোলে। স্থানীয় বাসিন্দা সোহেল খান ও তাইজুল ইসলাম কাকন ক্ষোভ প্রকাশ করে বলেন, ময়লার দুর্গন্ধে হাঁটাচলা করা দায় হয়ে পড়েছে। শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। দীর্ঘদিন ধরে এই অবস্থা চললেও স্থায়ী সমাধানের কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

ভুক্তভোগী অটোরিকশাচালক জাকির হোসেন ও পোশাককর্মী আয়েশা বেগম জানান, প্রতিদিন যাতায়াতের সময় এই ময়লার ভাগাড়ের মুখোমুখি হতে হয়, যা অত্যন্ত কষ্টকর। নরসিংদীগামী পিপিএল পরিবহনের চালক আকবর আলী বলেন, যানজটে গাড়ি দাঁড়িয়ে থাকলে যাত্রীরা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে ওঠেন। মিরের বাজারের ব্যবসায়ী ছায়েম মিয়াও অবিলম্বে এই ময়লা অপসারণের দাবি জানান।

পরিবেশবাদী সংগঠন ‘বিডি ক্লিন’-এর উপদেষ্টা কালিমুল্লাহ ইকবাল বলেন, সড়কের পাশে ময়লা থাকার কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং জনদুর্ভোগ বাড়ছে। গাজীপুর সিটি কর্পোরেশন ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে যৌথভাবে দ্রুত ময়লা অপসারণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু এবং যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা জানান, সড়কের পাশ থেকে নিয়মিত ময়লা অপসারণের কাজ চলছে। পাশাপাশি ময়লা ডাম্পিংয়ের জন্য উপযুক্ত জমি খোঁজা হচ্ছে। খুব দ্রুতই এই সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

জেএইচআর

Link copied!