ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ঢাকা জেলা আ.লীগের সভাপতি বেনজির, সম্পাদক তরুণ

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ২৯, ২০২২, ০৫:৫৮ পিএম

ঢাকা জেলা আ.লীগের সভাপতি বেনজির, সম্পাদক তরুণ

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি পদেই থাকছেন বেনজির আহমেদ। তবে জেলা আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক হয়েছেন পনিরুজ্জামান তরুণ। 

আগের ক‌মি‌টির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের জায়গায় দা‌য়িত্ব পে‌য়ে‌ছেন পনিরুজ্জামান তরুণ।

শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে পুরনো বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সম্মেলনে দুই সদস্য বিশিষ্ট নতুন এই কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোয়া দুইটার দিকে এ সম্মেলন শুরু হয়ে শেষ হয় বিকেল সোয়া ৫টার দিকে।

দীর্ঘ আট বছর পর হতে যাচ্ছে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন। এ সম্মেলনে বড় জমায়েতের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। 

আজকের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশেষ অতিথি থাকবেন সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম; যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম; বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনসহ অন্য কেন্দ্রীয় নেতারা।

এই সম্মেলনে উপস্থিত থেকে আরও বক্তব্য দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

টিএইচ

Link copied!