ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

‘প্রত্যেকটি অন্যায়ের বিচার হবে, কাউকে ছাড় দেয়া হবে না’

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ২৫, ২০২২, ০৪:৫৪ পিএম

‘প্রত্যেকটি অন্যায়ের বিচার হবে, কাউকে ছাড় দেয়া হবে না’

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, প্রশাসন হলো জনগণের, কোন ব্যক্তি বা গোষ্ঠীর নয়। প্রশাসনের কর্মকর্তা/কর্মচারীদের ভরণপোষণ, বেতন-ভাতা জনগণই বহন করে। 

তাদের টাকায় সরকারি কর্মকর্তা/কর্মচারীরা পালিত হয়। বিশেষ গোষ্ঠীর স্বার্থরক্ষার জন্য কাউকে হত্যা করা কতটুকু যুক্তিসম্মত? প্রত্যেকটি অন্যায়ের বিচার হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

রোববার (২৫ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

এদিকে পঞ্চগড়ে পুলিশের গুলিতে বিএনপি নেতা আবদুর রশিদের মৃত্যুতে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কর্নেল অলি আহমদ। আবদুর রশিদকে আল্লাহ যেন শহীদের মর্যাদা দান করেন তার জন্য প্রার্থনা করেন তিনি।

কর্নেল অলি বলেন, বর্তমান স্বৈরাচার সরকার ক্ষমতা চিরস্থায়ী করতেই বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করেছে। বাংলার মাটিতেই একদিন এসব হত্যার বিচার হবে। যারাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের আইনের মুখোমুখি হতে হবে।

টিএইচ

Link copied!