ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘মেট্রোরেলের ইন্ট্রিগেশন টেস্ট ১৫ অক্টোবর পর্যন্ত চলবে’

মো. মাসুম বিল্লাহ

জুলাই ৭, ২০২৩, ০৬:১৯ পিএম

‘মেট্রোরেলের ইন্ট্রিগেশন টেস্ট ১৫ অক্টোবর পর্যন্ত চলবে’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজ থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত মেট্রোরেলের সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট চলবে। এই টেস্ট শুক্রবারে দিন এবং অন্যান্য দিন রাতে চলবে। আশা করছি, অক্টোবরের শেষ প্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অংশে (আগারগাঁও থেকে মতিঝিল) মেট্রোরেল চলাচলের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।

শুক্রবার (৭ জুলাই) আগারগাঁওয়ের মেট্রোরেল স্টেশনের প্ল্যাটফর্মে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আয়োজিত ‍‍`এমআরটি লাইন-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রো ট্রেন চলাচল পরীক্ষণের শুভ সূচনা‍‍` অনুষ্ঠানে তিনি এসব তথ্য বলেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকারের একটি গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প মেট্রোরেল। এটির আরেকটি মাইলফলক আমরা উদ্বোধন করতে যাচ্ছি, সেটি হচ্ছে আগারগাঁও-মতিঝিল রুটে ইন্ট্রিগেশন টেস্ট।

তিনি বলেন, মেট্রোরেলে এটাই আমাদের প্রথম কাজ। এরপরে আরও পাঁচটি লাইন আছে। ২০৩০ সালের মধ্যে মেট্রোরেলের ছয়টি লাইনের কাজ আমরা সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পারব। এই লক্ষ্য নিয়েই আমাদের কাজ এগিয়ে চলেছে। এর জন্য ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছেন।

ওবায়দুল কাদের বলেন, শুধু রাজনীতি করলেই হয় না, ভিশন থাকতে হয়। কোনো প্রকল্প নিতে গেলে পরিকল্পনা থাকতে হয়। এজন্য শেখ হাসিনার সরকার মেগা প্রকল্প একে একে উদ্বোধন করছে। সরকার এসব প্রকল্প বাস্তবায়ন করে জনগণকে দেখাচ্ছে, রাজনৈতিক সদিচ্ছা থাকলেই সম্ভব। এক বছর আগেও জনগণ ভাবতে পারেনি যে পদ্মা সেতু উদ্বোধন হবে, মেট্রোরেল চলবে। কিন্তু এসব সম্ভব হয়েছে।

এইচআর

Link copied!