ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘আ.লীগ আন্দোলন ভাঙতে পারে, গড়তে পারে না’

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ৬, ২০২৩, ০৭:২৫ পিএম

‘আ.লীগ আন্দোলন ভাঙতে পারে, গড়তে পারে না’

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগ আন্দোলন ভাঙতে পারে, গড়তে পারে না। বঙ্গবন্ধুকে হত্যা ও ২১ আগস্টের গ্রেনেড হামলার সময় তারা একটা মিছিলও করতে পারেনি। 

বুধবার পুরানা পল্টনের ভাসানী ছাত্র পরিষদ আয়োজিত ‘বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটে ছাত্রসমাজের ভূমিকা শীর্ষক’ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, আওয়ামী লীগ শুধু আন্দোলনে গুলি চালাতে পারে দাবি করে মান্না বলেন, আমরা যখন কোনো কর্মসূচি দেই, তখন তারা পাল্টা শান্তি কর্মসূচি দেয়। তারা আমাদের সমাবেশে গুলি চালিয়ে অশান্তি করে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগকে মানুষ এখন ঘৃণা করে। সর্বস্তরের মানুষ সেই দলের পদত্যাগ চায়। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে আমাদের কাছে পরাজিত।

তিনি বলেন, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের দাবিতে এখন আন্তর্জাতিক মহলও জোড় দিয়েছে। আগামী চার মাসের মধ্যে সরকারের পতন, চার মাসের মধ্যেই নির্বাচন।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, বর্তমানে দেশে জান-মালের কোনো নিরাপত্তা নেই। একটি গ্রুপ বিলিয়ন বিলিয়ন টাকা বিদেশে পাচার করে। সেই বিষয়ে তদন্ত করতে গেলে আদালত আবার বন্ধও করে দেয়।

মাহমুদুর রহমান মান্না বলেন, মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন আন্দোলনে ছাত্রসমাজের ভূমিকা ছিল অপরিসীম। কিন্তু গত সাড়ে ১৪ বছরে ছাত্রসমাজ মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি।

আয়োজক সংগঠনের আহবায়ক মোহাম্মদ শাকিলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবুল।

এতে বক্তব্য রাখেন বিএনপির মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্নয়কারী জোনায়েদ সাকি, বিএনপির কেন্দ্রীয় সদস্য মো. দুলাল হোসেন, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু প্রমুখ।

এআরএস

Link copied!