ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

জনপ্রশাসন সংস্কারে প্রস্তাব দিল বিএনপি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ১৫, ২০২৪, ০১:১২ পিএম

জনপ্রশাসন সংস্কারে প্রস্তাব দিল বিএনপি

আওয়ামী লীগ সরকারের সময় সুবিধা নেওয়া কর্মকর্তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বিএনপির প্রশাসন সংস্কার কমিটি। একইসঙ্গে দলীয় নয়, পেশাদারিত্বের ভিত্তিতে প্রশাসনে নিয়োগ ও পদোন্নতি দেওয়ার প্রস্তাব দিয়েছে দলটি।

রোববার সচিবালয়ে জনপ্রশাসন সচিবের সঙ্গে সাক্ষাৎ করে এ প্রস্তাব জমা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ।

বিএনপির সংস্কার কমিটির প্রস্তাবে প্রশাসনকে ঢেলে সাজানোর সুপারিশ করা হয়েছে। এতে বলা হয়েছে, প্রতিটি নির্বাচনের তিন মাস আগে প্রশাসনের সর্বস্তরে পরিবর্তন আনতে হবে। ডিসি ফিট লিস্ট করতে হবে। দীর্ঘদিন ধরে একই পদে, একই স্থানে থেকে সিন্ডিকেট করা কর্মচারীদের বদলি করতে হবে।

সুপারিশে আরও বলা হয়েছে, আগের সরকারের সুবিধা নেওয়া যেসব কর্মকর্তা ঘাপটি মেরে বসে আছে, তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।

ইএইচ

Link copied!