ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
রুমিন ফারহানা

‘ফকিন্নির বাচ্চা’ বলতে নিচু মানসিকতা বুঝিয়েছি

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

আগস্ট ২৭, ২০২৫, ০৬:০২ পিএম

‘ফকিন্নির বাচ্চা’ বলতে নিচু মানসিকতা বুঝিয়েছি

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও একাদশ জাতীয় সংসদের সাবেক সদস্য রুমিন ফারহানা সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহকে নিয়ে করা তার মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন।

গত রোববার হাসনাত আবদুল্লাহ রুমিনকে ‘বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক’ আখ্যা দিয়ে মন্তব্য করায় সোমবার রুমিন তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিক্রিয়া দেন। তিনি লেখেন, “‘এটা ওই ফকিন্নির বাচ্চাটা না, যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে?’” পোস্টে রুমিন হাসনাতের ছাত্রলীগ-সংশ্লিষ্টতা তুলে ধরেন এবং কিছু ছবি ও স্ক্রিনশট যুক্ত করেন।

দেশব্যাপী সমালোচনার পর রুমিন একটি টেলিভিশনের টকশোতে বলেন, তার ‘ফকিন্নির বাচ্চা’ মন্তব্য কোনো ব্যক্তির আর্থিক অবস্থার প্রতি ইঙ্গিত নয়, বরং এটি একটি মানসিকতা বা চিন্তাভাবনার প্রতিফলন। তিনি বলেন, “ফকিন্নির বাচ্চা মানে একটি মাইন্ডসেট; এর অর্থ কেউ গরিব নয়, বরং চিন্তাধারায় একধরনের নীচু মানসিকতা কাজ করে।”

তিনি অভিযোগ করেন, এনসিপির যুগ্ম সদস্য সচিব হুমায়রা নূর ও হাসনাত আবদুল্লাহর ভাষা রাজনীতিতে খুবই নিম্নমানের এবং ‘স্লাম’ বা বস্তির ভাষার সঙ্গে মিলিত। রুমিন বলেন, “আমি যখন বলি ‘ফকিন্নির বাচ্চা’, তখন তার নিচে শেয়ার করা ছবিগুলো দেখলেই বোঝা যাবে, কে কাকে ইঙ্গিত করছে। আমি শুধু প্রতিক্রিয়া দিয়েছি।”

ইএইচ

Link copied!