ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
রুমিন ফারহানা

বর্তমান পরিস্থিতি দেশের জন্য ভয়াবহ সংকেত বহন করছে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৫:৫৪ পিএম

বর্তমান পরিস্থিতি দেশের জন্য ভয়াবহ সংকেত বহন করছে

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, বর্তমান পরিস্থিতি দেশের জন্য ভয়াবহ সংকেত বহন করছে।

সম্প্রতি এক টকশোতে তিনি বলেন, অনিয়মিতভাবে ‘মব’ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগ ও মানুষের স্থায়ী বসবাস অনিশ্চিত হয়ে পড়ছে।

তিনি অভিযোগ করেন, বছরে তিনশতাধিক মব সংঘটিত হওয়ায় এমন দেশে মেধাবী মানুষও থাকতে চাইছে না।

রুমিন ফারহানা জানান, গত কয়েক দশকে বাংলাদেশে ব্যাপক মেধা ও প্রতিভা দেশত্যাগ করেছে। শিক্ষিত মানুষের এক বড় অংশ বিদেশে স্থায়ী হচ্ছে এবং যারা এখনও আছে, তাদেরও পলায়ন করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

তিনি অভিযোগ করেন, সরকারের ভেতর থেকে মব-সৃষ্টির সুবিধা নেওয়ার পরিকল্পনা থাকতে পারে। কারণ সরকারের তৃণমূল পর্যায়ে শক্তিশালী কর্মীচক্র নেই; প্রয়োজনে মব ব্যবহার করে নির্দিষ্ট উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা হয়। এই কৌশলের মাধ্যমে শহরের বিভিন্ন স্থানে জনসমাগম সৃষ্টি করা হয়।

রুমিনের মতে, মব-প্রবণতা রোধ করতে প্রয়োজন জবাবদিহিতামূলক ও নির্বাচিত সরকার। নির্বাচনের মাধ্যমে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সুসংহত ‘চেইন অফ কমান্ড’ তৈরি হলে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা সহজ হবে এবং অপরাধ-সম্পৃক্তদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। এতে দেশের পরিস্থিতি দ্রুত পরিবর্তন করা সম্ভব হবে।

ইএইচ

Link copied!