ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
মাহমুদুর রহমান

শেখ মুজিব-হাসিনা দুজনেই সেনাবিদ্বেষী ছিলেন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০১:৫১ পিএম

শেখ মুজিব-হাসিনা দুজনেই সেনাবিদ্বেষী ছিলেন

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় মন্তব্য করেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পিতা শেখ মুজিবুর রহমান দুজনেই সেনাবিদ্বেষী ছিলেন।

তিনি বলেন, পিলখানায় দেশের সেনাবাহিনীকে হত্যার পর শেখ হাসিনা বিচার বিভাগের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করেন এবং তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিলের পদক্ষেপ নেন।

এদিন মাহমুদুর রহমান ট্রাইব্যুনালে এ মামলায় ৪৬তম সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে পরিচালিত তিন সদস্যের প্যানেলের সামনে তিনি সাক্ষ্য দেন। একইদিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামও সাক্ষ্য দেবেন।

গত ১০ সেপ্টেম্বর মাহমুদুর রহমান ও নাহিদ ইসলামের সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও ব্যক্তিগত কারণে উপস্থিত হতে না পারায় ট্রাইব্যুনালের কাছে সময়ের আবেদন করা হয়, যা মঞ্জুর হয়। এর আগে, ৮ ও ৯ সেপ্টেম্বর ছয়জনসহ মোট ৪৫ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

জেএইচআর

Link copied!