ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ভারতের গণমাধ্যমে ফখরুলের সাক্ষাৎকার মিথ্যা দাবি বিএনপির

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৭:৫০ পিএম

ভারতের গণমাধ্যমে ফখরুলের সাক্ষাৎকার মিথ্যা দাবি বিএনপির

ভারতের বাংলা গণমাধ্যম ‘এই সময়’-এ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। তবে বিএনপি ইতিমধ্যেই এই সাক্ষাৎকারকে সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া বলে আখ্যা দিয়েছে।

বুধবার বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি বিএনপি মহাসচিব কোনো বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি। বিবৃতিতে উল্লেখ করা হয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে দল ও মহাসচিবের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য কল্পনাপ্রসূত সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে। বানোয়াট এই বক্তব্যের মাধ্যমে দেশের জনগণের মনে সন্দেহ ও সংশয় তৈরি করার চেষ্টা করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল’ শিরোনামে ওই সংবাদ প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, দেশের জনগণ ও দলের নেতা-কর্মীরা এই অসত্য সংবাদে বিভ্রান্ত হবেন না।

এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিএনপি মহাসচিব নিজেই বলেন, “ওই নিউজটা ফেক নিউজ। তারা (পত্রিকাটি) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ তৈরি করেছে। কলকাতার ‘এই সময়’-কে আমি এমন কোনো কথা বলিনি।”

ইএইচ

Link copied!