ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এনসিপির অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাট, কর্মকর্তাদের  কলিজা ছিঁড়ে ফেলার হুমকি সারজিসের

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ১২, ২০২৫, ০১:০১ পিএম

এনসিপির অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাট, কর্মকর্তাদের  কলিজা ছিঁড়ে ফেলার হুমকি সারজিসের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক কর্মসূচির সময় বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার রাত সাড়ে ৯টায় পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্কসংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ এলাকায় লংমার্চের সমাপনী বক্তব্যে তিনি বলেন, ‘এর আগেও এনসিপির অনুষ্ঠানের সময় বিদ্যুৎ চলে গেছে। তিন দিন ধরে একই ঘটনা ঘটছে। যারা এর সঙ্গে জড়িত, তাদের জবাব দিতে হবে।’

সারজিস আলম ক্ষিপ্ত হয়ে বলেছেন, ‘এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে। নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে, প্রোগ্রাম চলাকালে, এটা হয় কেন? এক দিন হইতো, দুই দিন হইতো কিচ্ছু বলতাম না, তিন দিনের তিন দিনই এটা হইছে।

যারা এটা করছে, তারা হচ্ছে রাজনৈতিক ***। এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নিব তাদের কলিজা কত বড় হইছে। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব।’

তিনি অভিযোগ করেন, ‘যখনই কেউ দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, তখনই তাকে বাধা দেওয়া হয়। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, পঞ্চগড়ের মাটিতে এসব অপকর্ম আর চলবে না।’

এর আগে চাঁদাবাজি ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এনসিপি পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক চিনিকল মাঠ থেকে বাংলাবান্ধা পর্যন্ত লংমার্চ অনুষ্ঠিত হয়।

দুপুর সোয়া ১২টায় শুরু হওয়া এই কর্মসূচিতে শতাধিক মোটরসাইকেল ও পিকআপ নিয়ে নেতৃত্ব দেন সারজিস আলম। এতে পাঁচ উপজেলার এনসিপি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা অংশ নেন।

জেএইচআর

Link copied!