ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
নুরুল হক নুর

এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৭, ২০২৫, ০৮:৩৮ পিএম

এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে

জুলাই সনদে এনসিপি এখন স্বাক্ষর না করলেও পরে স্বাক্ষর করবে বলে আশা প্রকাশ করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। 

শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

ভিপি নুর বলেন, সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যতটুকু আইনগত ভিত্তি নিশ্চিত করার দরকার, তা যেন করে। পাশাপাশি সমগ্র জাতির সামনে আমাদের যে রাজনৈতিক কমিটমেন্ট, তা বাস্তবায়নে সবাই যেন অঙ্গীকারবদ্ধ থাকে, সেই ভরসায় আজ আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি।

এনসিপি প্রসঙ্গে তিনি বলেন, তারা আমাদের আন্দোলন সংগ্রামের বন্ধু। কিন্তু তাদের আজ এখানে পাওয়া যায়নি। তারা বোধহয় পরবর্তীতে স্বাক্ষর করতে পারে। কারণ শেষদিকে এসে তাদের মতামত ঐকমত্য কমিশন গ্রহণ করেছে।

ইএইচ

Link copied!