ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
মাহমুদুর রহমান মান্না

ড. মুহাম্মদ ইউনূস সংস্কার বোঝেন না

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৫, ২০২৫, ০৯:৪৯ পিএম

ড. মুহাম্মদ ইউনূস সংস্কার বোঝেন না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস সংস্কার বোঝেন না। আর তার অদক্ষতার কারণেই এখন সবকিছু ব্লক হয়ে গেছে।

শনিবার (২৫ অক্টোবর) দৈনিক যুগান্তর আয়োজিত ‘রাজনীতিতে স্থিতিশীলতা : নির্বাচন ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।

মান্না বলেন, ‘ড. ইউনূস কোনোভাবেই র‌্যাডিকাল বা বিপ্লবী নন। তিনি যে বিপ্লব করবেন বা বিপ্লবী সরকার গঠন করবেন এমন আশা আমরা করিনি। আমরা আশা করেছিলাম, অন্তত কিছু সংস্কার করবেন। কিন্তু সেই সংস্কারও তিনি ঠিকমতো বোঝেননি। এখন সবকিছু এক জায়গায় আটকে গেছে।’

জুলাই সনদের আইনি ভিত্তি প্রসঙ্গে হতাশা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তির প্রস্তাবনাই এখনো দেওয়া সম্ভব হয়নি। একটা খসড়া দেওয়া হয়েছিল, সেটি বাতিল হয়ে গেছে। এখন শোনা যাচ্ছে, কয়েকদিনের মধ্যে নতুন প্রস্তাবনা দেওয়া হবে।’

গণভোটের প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘গণভোট দিয়েই সব সমস্যার সমাধান হবে না। গণভোট কেবল বৈধতা দেবে, কিন্তু বাস্তবায়ন তো গণভোটের মাধ্যমে হবে না।’

বৈঠকে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অন্তর্বর্তী সরকারের কার্যক্রম এবং জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

ইএইচ

Link copied!