ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পরবর্তী বাংলাদেশের নেতৃত্ব এনসিপিই দেবে: হাসনাত আব্দুল্লাহ

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

নভেম্বর ৬, ২০২৫, ০৮:৫২ পিএম

পরবর্তী বাংলাদেশের নেতৃত্ব এনসিপিই দেবে: হাসনাত আব্দুল্লাহ

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “আমরা জুলাই সনদ প্রধান উপদেষ্টার কাছ থেকেই নিতে চাই, অন্য কারো কাছ থেকে নয়।”

বলেন, “পার্বত্য চট্টগ্রামে এনসিপি সাম্প্রদায়িক সম্প্রীতির হাতকে শক্তিশালী করবে। পার্বত্য চট্টগ্রামে এনসিপির একটাই কোরাম হবে, সেটি হলো সাম্প্রদায়িক সম্প্রীতির কোরাম। এখানে ব্যক্তিকেন্দ্রীক কোন কোরাম হবে না। কারণ, মাইম্যান পলিটিক্স অব্যাহত থাকলে পতন নিশ্চিত। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

হাসনাত আব্দুল্লাহ বলেন, “পরবর্তী বাংলাদেশের নেতৃত্ব এনসিপিই দেবে। জুলাই সনদে স্বাক্ষর করে অনেকে লুকিয়ে কান্না করছে, আমরা জানি কিভাবে কী করতে হবে।”

বৃহস্পতিবার দুপুরে রাঙামাটির কুমার সুমিত রায় জিমনেসিয়াম হলরুমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর তিন পার্বত্য জেলার (রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান) নেতৃবৃন্দদের নিয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথির বত্তব্যে তিনি এসব কথা বলেন।

সমন্বয় সভায় এনসিপি রাঙামাটির প্রধান সমন্বয়ক বিপিন জ্যোতি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র সমন্বয়ক মহিবুল আলম, এনসিপি বিভাগীয় সমন্বয়ক এ এস এম সুজাউদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তত্ত্বাবধায়ক ইমন সোহেল, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক জুবায়ের আলম আরিফ, দক্ষিনাঞ্চল সমন্বয়ক ও খাগড়াছড়ির প্রধান সমন্বয়ক মনজিলা ঝুমা, বান্দরবান জেলার প্রধান সমন্বয়ক শহিদুর রহমান সোহেল, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হক, কেন্দ্রীয় শ্রমিক শক্তির যুগ্ম আহ্বায়ক কলিন চাকমা প্রমুখ।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “যারা বাংলাদেশ পন্থা, যারা সৎ মানুষ, তাদেরকে এনসিপির দাওয়াত দিতে হবে। যারা জুলাই আন্দোলনে বিরোধিতা করেনি, যারা অপরাধী নয়, যারা বাংলাদেশকে ভালোবাসে, তাদের সঙ্গে নিয়ে এনসিপির হাতকে শক্তিশালী করতে হবে। এনসিপি এবং এর সহযোগি সংগঠনে যার যে সাংগঠনিক কাজ তা আন্তরিকভাবে পালন করতে হবে।”

সমন্বয় সভায় তিন পার্বত্য জেলার সাংগঠনিক বিষয়সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ইএইচ

Link copied!