ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
নাহিদ ইসলাম

জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৭, ২০২৫, ০২:৩২ পিএম

জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদে “নোট অব ডিসেন্ট” বলে কিছু থাকবে না।

তিনি বলেন, “আমাদের যা ঐক্যমত হয়েছে, সেটা জনগণ বাকিটা ঠিক করবে। জনগণ যদি বলে, সেগুলোই বাস্তবায়িত হবে। সে সব বিবেচনায় আমরা আশা করি, খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব। আমরা গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।”

শুক্রবার দুপুরে বাংলা একাডেমির কবি শামসুল হক সম্মেলন কক্ষে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ) আত্মপ্রকাশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

নাহিদ ইসলাম আরও বলেন, “আগামী নির্বাচনে গণ-অভ্যুত্থানের অংশীদার যারা, তাদের সবাইকে পার্লামেন্টে থাকা উচিত। সেই পার্লামেন্টে সংস্কার পরিষদ হবে, নতুন সংবিধানের জন্য কাজ করা হবে। যারা শিক্ষক আছেন, অবশ্যই তাদের সেখানে অংশগ্রহণ প্রয়োজন। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “আগামীর যে সংসদ এবং সংস্কার পরিষদ সভা হবে, সেখানে তরুণ, শিক্ষক, আলেম, নারী, সংখ্যালঘু ও সমাজের নানান পেশাজীবীরা সবাই মিলে আমরা যে জুলাই সনদের পথে রয়েছি, সেটা বাস্তবায়িত হবে। তার আগে অবশ্যই আমাদের এখনকার দাবি—‘গণভোট’। জুলাই সনদের এই অর্ডারটা ড. মোহাম্মদ ইউনূসকে দিতে হবে।”

আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ)-এর আহ্বায়ক অধ্যাপক মো. সিরাজুল ইসলাম এবং সদস্য সচিব অধ্যাপক শামীম হামিদী।

ইএইচ

Link copied!