ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
হামিদুর রহমান আজাদ

আলোচনায় সমাধান না হলে আন্দোলন চলবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ১০, ২০২৫, ০৬:২২ পিএম

আলোচনায় সমাধান না হলে আন্দোলন চলবে

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট আয়োজনের দাবিতে আন্দোলনরত ইসলামী দলগুলোর অবস্থান আরও কঠোর হচ্ছে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ স্পষ্ট করে জানিয়েছেন-আলোচনায় সমাধান না হলে, আন্দোলন অব্যাহত থাকবে।

সোমবার রাজধানীতে ইসলামী দলসমূহের যৌথ বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিএনপি যদি আলোচনার উদ্যোগ নেয়, আমরা বসতে প্রস্তুত। তবে আলোচনা ব্যর্থ হলে রাজপথেই সমাধান খুঁজবে জনগণ।

আজাদ জানান, মঙ্গলবারের পল্টন সমাবেশে সরকার ও জাতি উভয়ের জন্য ‘গুরুত্বপূর্ণ বার্তা’ দেওয়া হবে।

তিনি বলেন এই সমাবেশে লাখো মানুষ উপস্থিত হবে। রাজধানী থেকেই সরকার বুঝতে পারবে জনগণের অবস্থান কোথায়।

বিএনপির অবস্থান নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তার ভাষায়, ঐকমত্য কমিশনের আদেশে সাক্ষর করে এখন বিএনপি জুলাই সনদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তারা ঐকমত্য কমিশন আর জুলাই সনদকে গুলিয়ে ফেলছে।

তিনি বলেন, বিএনপি ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য না করলেও, ইসলামী দলগুলো জাতীয় সংলাপে অংশ নিতে আগ্রহী-তবে তা হবে শর্তসাপেক্ষে।

সংবিধান নিয়ে বক্তব্য রাখতে গিয়ে হামিদুর রহমান আজাদ বলেন, দেশপ্রেম থাকলে সংবিধানের চেয়ে জনগণের অভিপ্রায়কে বড় করে দেখতে হবে। সংবিধানই যদি মুখ্য হয়, তাহলে ২০২৬ সালে নির্বাচন আয়োজন সম্ভব নয়, আরও পাঁচ বছর অপেক্ষা করতে হবে।

তিনি অভিযোগ করেন, যারা বলে সংবিধানে গণভোটের জায়গা নেই, তারা মূলত “ফ্যাসিবাদী আমলকে সমর্থন করছে।

ইসলামী দলগুলোর আগামী কর্মসূচি নিয়ে তিনি বলেন, আগামীকালকের পল্টন সমাবেশ মহাসমাবেশে রূপ নেবে। সেখান থেকেই পরবর্তী পদক্ষেপের ঘোষণা আসবে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াতের এই বক্তব্য আন্দোলনের নতুন অধ্যায় সূচনা করতে পারে, বিশেষ করে যখন বিএনপি ও অন্যান্য বিরোধী দলগুলো জুলাই সনদ নিয়ে বিভক্ত অবস্থায় আছে।

শেষে আজাদ বলেন, আমরা ঐকমত্য চাই, তবে নতজানু নয়। জনগণই এবার রাজপথে নিজের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

জেএইচআর

Link copied!