ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
রুমিন ফারহানা

জোর করে ঐকমত্য প্রতিষ্ঠা করা সম্ভব না

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ১১, ২০২৫, ০১:৪৬ পিএম

জোর করে ঐকমত্য প্রতিষ্ঠা করা সম্ভব না

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, রাজনৈতিক দলগুলোর ভিন্নমত থাকা স্বাভাবিক, তাই জোর করে ঐকমত্য প্রতিষ্ঠা করা যায় না।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব নীতি, অবস্থান ও সংবিধানভিত্তিক মতামত রয়েছে। তাই এক টেবিলে বসলে মতের ভিন্নতা থাকবেই— সেই ভিন্নতার মধ্য থেকে কতটা সমঝোতায় আসা যায়, সেটাই বড় চ্যালেঞ্জ।

রুমিন ফারহানা বলেন, সব ইস্যুতে দলগুলো একেবারে ভিন্ন অবস্থানে নেই। যেমন, প্রধানমন্ত্রী পদে টানা দুই মেয়াদের বেশি কেউ থাকতে পারবে না— এ বিষয়ে বিএনপি নমনীয় অবস্থান নিয়েছে। সংসদে উচ্চকক্ষ গঠনের প্রস্তাব নিয়েও দলগুলোর মধ্যে বোঝাপড়ার জায়গা তৈরি হয়েছে।

তিনি আরও যোগ করেন, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়া এবং সংসদের কিছু গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির নেতৃত্ব বিরোধী দলের হাতে দেওয়ার বিষয়ে বিভিন্ন দল ঐকমত্যে পৌঁছেছে। এমনকি প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতি নিয়েও বিএনপি নোট অব ডিসেন্ট দিলেও ভবিষ্যতে আলোচনার সুযোগ রেখেছে।

সংবিধান সংস্কার ও গণভোট প্রসঙ্গে রুমিন বলেন, গণভোট আমাদের বর্তমান সংবিধানে নেই। প্রথমে বিএনপি এর বিরোধিতা করেছিল, কিন্তু পরে আলোচনা শেষে তা গ্রহণযোগ্য বলেই মেনে নেয়। তবে এ বিষয়ে জনমতের প্রতিফলন গুরুত্বপূর্ণ। জনগণ কী চায়, তা বিবেচনায় নিতে হবে।

জেএইচআর

Link copied!