ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ইশরাক হোসেন

নির্বাচনে বিএনপি বিজয়ী হলে ৩১ দফার আলোকে বাংলাদেশ সাজাবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৫, ০৬:০৬ পিএম

নির্বাচনে বিএনপি বিজয়ী হলে ৩১ দফার আলোকে বাংলাদেশ সাজাবে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হতে পারলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার আলোকে বাংলাদেশকে সাজাবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বিগত স্বৈরাচার আমলের নির্যাতিত সকল দলের সবার নিরাপত্তায় জুলাই সনদসহ প্রয়োজনীয় আইন করবে। আর কাউকে স্বৈরাচার হতে দেওয়া হবে না। বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশপন্থি রাজনীতি করতে হবে বলেও জানান তিনি।

শুক্রবার পুরান ঢাকায় নির্বাচনী গণমিছিল পূর্ববর্তী বক্তব্যে এসব কথা বলেন ইশরাক হোসেন।

এ সময় তিনি আরও বলেন, স্বৈরশাসনের সময় যারা এতোগুলো মানুষ হত্যা যারা করেছে, আমার জীবদ্দশায় তাদের বিচার কার্যকর দেখে যেতে পারলে ধন্য হবো।

নির্বাচনী প্রতিশ্রুতি দিতে গিয়ে ইশরাক হোসেন বলেন, জনগণের ভোটে যারাই সরকার গঠন করুক আমরা তাদেরই মেনে নিবো, সহযোগিতা করবো।

শুক্রবার বিকেলে ব্রাদার্স ক্লাব মাঠের সামনে থেকে ইশরাক হোসেনের এই গণমিছিল শুরু হয়। এতে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি ঢাকা-৬ আসনের সাধারণ মানুষও অংশ নেন।

ধানের শীষ ধানের শীষ স্লোগানে মুখরিত হয় পুরান ঢাকার অলিগলি। পুরান ঢাকার বাসিন্দারা , ধানের শীষের ভোট চেয়ে নানা শ্লোগান দিতে থাকেন। গণমিছিলটি পুরান ইত্তেফাক মোড় থেকে শুরু করে টিকাটুলি, দয়াগঞ্জ, ধুপখোলা, সূত্রাপুর, লক্ষীবাজার, কোতোওয়ালীর একাংশ প্রদক্ষিণ শেষে জয়কালী মন্দিরে এসে শেষ হয়।

জেএইচআর

Link copied!