ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ট্রাইব্যুনালের রায় প্রত্যাখ্যান আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৭, ২০২৫, ০৪:৫১ পিএম

ট্রাইব্যুনালের রায় প্রত্যাখ্যান আওয়ামী লীগের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়কে আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক দাবি করেন এই রায় জনগণ মানে না, মানবেও না।

নানক বলেন, “আজ যে রায় ঘোষণা হয়েছে, বাংলার জনগণ সেই রায় প্রত্যাখ্যান করেছে। অবৈধ আদালত মাত্র দুই মাসে মামলাটি শেষ করেছে। ৮৪ জন সাক্ষীর কথা বলা হলেও হাজির করা হয়েছে মাত্র ৫৪ জনকে। আদালত চলেছে ২০ দিন, অথচ প্রধান বিচারক এক মাস অনুপস্থিত ছিলেন।”

তার অভিযোগ, প্রতিশোধের উদ্দেশ্যে “জনগণের প্রিয় নেত্রীর বিরুদ্ধে” এই রায় দেওয়া হয়েছে।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “অচিরেই সরকারকে পদত্যাগে বাধ্য করবো।”

যদিও দলটির কার্যক্রম সরকারি নির্দেশে স্থগিত রয়েছে, তবুও রায়ের প্রতিবাদে সারা দেশে সকাল-সন্ধ্যা শাটডাউন পালনের আহ্বান জানান জাহাঙ্গীর নানক।

রায় ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বেড়েছে, এবং দেশের বিভিন্ন অঞ্চলে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

ইএইচ

Link copied!