ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কারিগরি দক্ষতা অর্জন করতে হবে: লুৎফুজ্জামান বাবর

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি

নভেম্বর ২১, ২০২৫, ০৫:০৫ পিএম

কারিগরি দক্ষতা অর্জন করতে হবে: লুৎফুজ্জামান বাবর

আমি আমার নির্বাচনী এলাকার উন্নয়ন করতে চাই, অতীতে কে কী করছে তা আমার ভাবার বিষয় না। আমি উন্নয়নের রাজনীতি করতে চাই, আমার রাজনীতি হচ্ছে এলাকার উন্নয়নের রাজনীতি।

শুক্রবার বেলা ১১টায় মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের সমাজ উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী আলোচনা সভায় নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর এসব কথা বলেন।

বলেন, সবাইকে স্বাবলম্বী হয়ে আত্মনির্ভরশীল হতে হবে, কারিগরি দক্ষতা অর্জন করতে হবে। এজন্য প্রচুর পরিশ্রম করতে হবে, তবেই আপনারা নিজ নিজ লক্ষ্যে পৌঁছতে পারবেন, ইনশাআল্লাহ!

বাবর আরও বলেন, আমি আপনাদের মাঝে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও ধানের শীষ প্রতীক নিয়ে এসেছি। আপনারা জানেন, আমার চেয়ে আমার নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবার অনেক বেশি নির্যাতন ও কষ্ট ভোগ করেছেন। তারপরও কখনও অপশক্তির সঙ্গে আপোষ করেননি। দেশের উন্নয়নের স্বার্থে আমরা আগামী (ফেব্রুয়ারি) নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।

এ সময় মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, জেলা বিএনপির সদস্য ইমরান খান ও সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদারসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!