ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভূমিকম্পের ক্ষতিরোধে ৬ উদ্যোগ নেবে জামায়াত: ব্যারিস্টার আরমান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২১, ২০২৫, ০৭:২৪ পিএম

ভূমিকম্পের ক্ষতিরোধে ৬ উদ্যোগ নেবে জামায়াত: ব্যারিস্টার আরমান

জামায়াত ক্ষমতায় গেলে ভূমিকম্পের ক্ষতিরোধে ৬ উদ্যোগ নেওয়ার কথা বলেছেন দলটির ঢাকা-১৪ আসনের প্রার্থী ব্যারিস্টার আহমদ বিন কাশেম (আরমান)।

শুক্রবার বিকালে তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি একথা বলেন।

ব্যারিস্টার আহমদ বিন কাশেম বলেন, জামায়াত ক্ষমতায় গেলে,

১। ঢাকায় পরিকল্পিতভাবে ঘনবসতি কমানো হবে।

২। নতুন যত দালান-কোঠা নির্মান হবে, সবগুলোই বিল্ডিং কোড মেনে হবে, এটা আমরা নিশ্চিত করবো।

৩। অতি পুরাতন ও জরাজীর্ণ দালান-কোঠা পুননির্মাণ নিশ্চিত করা হবে।

৪। ভূমিকম্প বিষয়ে জনগণের সচেতনতা বাড়ানো হবে।

৫। ভূমিকম্পের পূর্বাভাস ব্যবস্থা শক্তিশালী করা হবে, বিজ্ঞান-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে।

৬। সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর রহমত ও দয়া। সর্বস্তরের জনগণ আল্লাহমুখী হলে আল্লাহই আমাদের রক্ষা করবেন। তিনিই সকলের রক্ষাকর্তা।

ইএইচ

Link copied!