ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ইশরাক হোসেন

আ.লীগকে রাজনীতি করতে দেয়া হবে না

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ২২, ২০২৫, ০২:০২ পিএম

আ.লীগকে রাজনীতি করতে দেয়া হবে না

ঢাকা-৬ আসনে বিএনপি নেতৃত্বাধীন ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, বাংলাদেশে আর আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। 

শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।

ইশরাক অভিযোগ করে বলেন, শেখ হাসিনা গুপ্ত সন্ত্রাসীদের দিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। দেশের মানুষ এ ষড়যন্ত্রকে প্রতিহত করবে।

সমাবেশে তিনি ঐক্যের আহ্বান জানিয়ে আরও বলেন, আমাদের অভ্যন্তরীণ বিভেদই সবচেয়ে বড় দুর্বলতা। জুলাই আন্দোলনের সব দল ও সংগঠন যদি ঐক্যবদ্ধ থাকতে না পারে, তাহলে বহিঃশত্রু বাংলাদেশকে করদ রাষ্ট্রে পরিণত করবে।

দেশকে করদ রাষ্ট্রে পরিণত করার সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির এই নেতা বলেন, দেশের স্বার্থে সব মতপার্থক্য ভুলে সামনে এগিয়ে যেতে হবে।

সমাবেশে মুক্তিযুদ্ধের প্রজন্মের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!