ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
আমান

গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৫, ০১:৫৮ পিএম

গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই। নির্বাচনের বিষয়ে অনেক বাধা সৃষ্টির চেষ্টা চলছে, তবে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না নির্বাচন হবে।

বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজে নব্বইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বিগত সরকারের সমালোচনা করে আমান বলেন, স্লো পয়জনিংয়ের মাধ্যমে মেরে ফেলার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা নিতে দেননি ফ্যাসিস্ট শেখ হাসিনা।

এসময় ডা. মিলনের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, বাংলাদেশে আর কখনও স্বৈরাচার ও ফ্যাসিস্টের জন্ম হবে না। পরবর্তী সময় এমন কিছু হলে তা প্রতিহত করবে ছাত্রদল।

জেএইচআর

Link copied!