ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
মির্জা আব্বাস

জামায়াতের ওষুধ এখন আওয়ামী লীগ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২৫, ০৪:৫৫ পিএম

জামায়াতের ওষুধ এখন আওয়ামী লীগ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জামায়াতও এখন আওয়ামী লীগের মতোই একটি রাজনৈতিক দল। তাঁর ভাষায়, জামায়াতের ওষুধ হলো আওয়ামী লীগ।

বুধবার রাজধানীর সিদ্ধেশ্বরীতে একটি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, যারা স্বাধীনতার সময় দেশের বিরুদ্ধে ছিল, তারা এখন ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে। কিন্তু এসব করে জনগণকে আর ভুল পথে নেওয়া যাবে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ একটি অভদ্র দল, আর জামায়াতও অসভ্যতার ধারায় চলে। ওরা কোনো শিক্ষিত বা ভদ্র মানুষের সঙ্গে কাজ করতে পারে না। ইসলামের কথা বললেও তারা প্রকৃত ইসলামে বিশ্বাস করে না, বরং মওদুদীবাদের অনুসারী।

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের মানুষ খুব বেশি শিক্ষিত না হলেও তারা সরল বা বোকা নয়। এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চান।

জেএইচআর

Link copied!