ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

এবার দুর্ঘটনায় আহত হান্নান মাসউদ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ১৫, ২০২৫, ১২:৩৪ পিএম

এবার দুর্ঘটনায় আহত হান্নান মাসউদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল হান্নান মাসউদ জনসংযোগ চালানোর সময় দুর্ঘটনায় আহত হয়েছেন।

রোববার বিকেলে হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় জনসংযোগ করার সময় পেছন দিক থেকে আসা একটি অটোরিকশার ধাক্কায় তিনি বাঁ পায়ে আঘাত পান।

ঘটনার প্রত্যক্ষদর্শী হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক মো. ইউসুফ রেজা জানান, অটোরিকশাটি হান্নান মাসউদের বাঁ পায়ের ওপর দিয়ে চলে যায়। এতে তিনি আঘাত পেলেও প্রাথমিক অসুস্থতা অগ্রাহ্য করে প্রচারণা চালিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন।

অপর প্রত্যক্ষদর্শী মো. হাফিজুর রহমান জানান, দ্রুত গতিতে চলা অটোরিকশাটির চালক ছিল অল্প বয়সী। সাধারণ মানুষের সঙ্গে করমর্দনের সময় পেছন থেকে এসে অটোরিকশাটি হান্নান মাসউদের শরীরে লাগে।

এক্স-রে করানো হলেও কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি, তবে আঘাতের ফলে পা কিছুটা ফুলে গেছে। চিকিৎসকের পরামর্শ মেনে তিনি দু-একদিন বিশ্রামে (বেড রেস্টে) থাকবেন বলে জানা গেছে।

আব্দুল হান্নান মাসউদ ঘটনাটিকে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে বলেন, অসাবধানতাবশত অল্প বয়সী চালকের দ্বারা ঘটনাটি ঘটেছে এবং এতে কারো কোনো দোষ নেই।

জেএইচআর

Link copied!