ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
জামায়াত আমির

হাদির মৃত্যু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অপূরণীয় ক্ষতি

নিজস্ব প্রতিবেদক 

নিজস্ব প্রতিবেদক 

ডিসেম্বর ১৮, ২০২৫, ১১:১৩ পিএম

হাদির মৃত্যু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অপূরণীয় ক্ষতি

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি (ওসমান হাদি) আর নেই। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হয়েছিলেন।

ওসমান হাদির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি হাদিকে ‘অকুতোভয় সৈনিক’ ও ‘সাচ্চা দেশপ্রেমিক’ হিসেবে অভিহিত করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “হাদির মৃত্যু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য এক অপূরণীয় ক্ষতি। সে ইনসাফ ও ন্যায়ের পথে সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিল।” তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দান করতে আল্লাহর কাছে দোয়া করেন।

বিএনপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল এই তরুণ বিপ্লবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। দলের পক্ষ থেকে ঢাকা-৮ আসনের এই স্বতন্ত্র প্রার্থীর ওপর বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শাস্তির দাবি জানানো হয়েছে।

১৯৯৩ সালে ঝালকাঠির নলছিটিতে জন্মগ্রহণ করা ওসমান হাদি ছিলেন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা শেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২০১০-১১ শিক্ষাবর্ষে ভর্তি হন। সেখান থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে তিনি শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন।

জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ‘ইনকিলাব মঞ্চ’ গঠনের মাধ্যমে তিনি দেশজুড়ে আলোচনায় আসেন। জুলাইয়ের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে শাহবাগে তার নেতৃত্বে ধারাবাহিক কর্মসূচি পালিত হয়।

গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা-৮ আসনে গণসংযোগ শেষে রিকশায় ফেরার পথে পুরানা পল্টন এলাকায় একটি চলন্ত মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল ও পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।

ইএইচ

Link copied!