ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
আসিফ মাহমুদ

যারা আগুন দিচ্ছে তারা জুলাইয়ের কেউ নয়, পরিকল্পিত ষড়যন্ত্রকারী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৯, ২০২৫, ০২:৩৫ এএম

যারা আগুন দিচ্ছে তারা জুলাইয়ের কেউ নয়, পরিকল্পিত ষড়যন্ত্রকারী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির (ওসমান হাদি) মৃত্যুর পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চলমান অগ্নিসংযোগ ও ভাঙচুরকে পরিকল্পিত ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, “হাদি ভাই আমাদের গঠনমূলক সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক লড়াই করতে শিখিয়েছেন। আগুন ও সন্ত্রাস হাদি ভাইয়ের পথ নয়।” তিনি আরও উল্লেখ করেন যে, যারা বর্তমানে আগুন দিচ্ছে তারা জুলাই অভ্যুত্থানের কেউ নয়; বরং হাদি ভাইয়ের লড়াইকে বিতর্কিত করতে মাঠে নামা অনুপ্রবেশকারী। এ সময় তিনি হাদির আদর্শ বাস্তবায়নে বিভাজন নয়, বরং ঐক্যের ডাক দেন।

উল্লেখ্য, আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর গত সোমবার তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে তিনি শাহাদাত বরণ করেন। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে তাকে ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী’ ও ‘শহীদ’ হিসেবে অভিহিত করা হয়েছে।

এদিকে হাদি হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি ফয়সালকে এখনো গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা-৮ আসনের এই সম্ভাব্য প্রার্থীর মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে উত্তেজনা বিরাজ করছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার অঙ্গীকার করেছেন এবং আগামী শনিবার রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন।

ইএইচ

Link copied!