ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

সরকারকে ৩ দফা আল্টিমেটাম ও উপদেষ্টাদের পদত্যাগ দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিসেম্বর ২২, ২০২৫, ০৩:৩১ পিএম

সরকারকে ৩ দফা আল্টিমেটাম ও উপদেষ্টাদের পদত্যাগ দাবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিয়ে অন্তর্বর্তী সরকারকে তিন দফা আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি। 

সোমবার ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের স্বাক্ষরিত এক বিবৃতিতে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ৩০ কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্নসহ স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে।

বিবৃতিতে উত্থাপিত তিন দফা দাবির প্রথমটিতে বলা হয়েছে, বিশেষ দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। তদন্তের নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রয়োজনে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিক সংস্থাকে যুক্ত করার দাবি জানানো হয়। দ্বিতীয় দফায়, সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের ভেতরে ঘাপটি মেরে থাকা আওয়ামীপন্থী কর্মকর্তাদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তারের দাবি তুলেছে সংগঠনটি।

সবচেয়ে উল্লেখযোগ্য দাবি হিসেবে তৃতীয় দফায় ইনকিলাব মঞ্চ জানায়, বিচার নিশ্চিত করতে অপারগতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, তার বিশেষ সহকারী এবং আইন উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। সংগঠনটির মতে, এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় কোনো দীর্ঘসূত্রতা বা আপস মেনে নেওয়া হবে না।

বিবৃতিতে আরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, এই দাবিগুলো বাস্তবায়নে গড়িমসি করা হলে ইনকিলাব মঞ্চ রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করবে। হাদির রক্তের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।

ইএইচ

Link copied!