ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সরকারি গানম্যান প্রত্যাখ্যান করলেন নুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিসেম্বর ২৩, ২০২৫, ১২:১৮ এএম

সরকারি গানম্যান প্রত্যাখ্যান করলেন নুর

ব্যক্তিগত নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে দেওয়া গানম্যানের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

২০১৯ সালের ২২ ডিসেম্বর ডাকসু ভবনে নুরুল হক নুর ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ এবং মুক্তিযুদ্ধ মঞ্চের হামলার বিচার ও দোষীদের বহিষ্কারের দাবিতে এই সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

বক্তব্য প্রদানকালে নুরুল হক নুর বলেন, “আমাদের অনেককে সরকারের পক্ষ থেকে গানম্যান দেওয়া হচ্ছে। কিন্তু যে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে আমাদের নেতাকর্মীদের অফিসের সামনে পিটিয়ে মারা হয়, সেই বিচার না হওয়া পর্যন্ত এই নিরাপত্তা আমি গ্রহণ করব না। আমি এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি।” তিনি আরও যোগ করেন, গত ২৯ আগস্টের হামলার ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত কোনো গানম্যানের প্রয়োজন তার নেই।

ডাকসুর বর্তমান কার্যক্রম নিয়ে সমালোচনা করে সাবেক এই ভিপি বলেন, “অনেক বছর পর ডাকসু সচল হলেও এটি বর্তমানে সার্বজনীন ভূমিকা পালন করতে পারছে না। মনে হচ্ছে, এটি একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শকে প্রতিষ্ঠিত করার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।” 

তিনি বর্তমান ডাকসু নেতৃবৃন্দকে অনুরোধ জানিয়ে বলেন, ডাকসুকে কোনো দলের হাতিয়ার না বানিয়ে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠা করুন।

প্রতিবাদ সভায় ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা ২০১৯ সালের হামলায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ইএইচ

Link copied!