ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

‘আলিশান আসন ত্যাগ’, প্লাস্টিকের চেয়ারে বসলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৫, ২০২৫, ০৭:৩১ পিএম

‘আলিশান আসন ত্যাগ’, প্লাস্টিকের চেয়ারে বসলেন তারেক রহমান

সাড়ে ১৭ বছর পর দেশে ফিরে রাজধানীর পূর্বাচলে ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’র (৩০০ ফিট) গণসংবর্ধনা অনুষ্ঠানে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

নিজের জন্য নির্ধারিত বিশেষ নকশার ‘রাজকীয়’ চেয়ারটি সরিয়ে ফেলে তিনি সাধারণ একটি প্লাস্টিকের চেয়ারে বসে সাধারণ মানুষের প্রতি তার একাত্মতা প্রকাশ করেন।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তারেক রহমান সংবর্ধনাস্থলে পৌঁছান। মঞ্চে ওঠার পর তিনি উপস্থিত জ্যেষ্ঠ নেতা ও জোটের শরিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। 

প্রটোকল অনুযায়ী মঞ্চের ঠিক মাঝখানে তার বসার জন্য একটি সুদৃশ্য ও আলিশান চেয়ার রাখা হয়েছিল। উপস্থিত হাজারো নেতা-কর্মীর উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানানোর পর তিনি যখন নিজের আসনে বসতে যান, তখন নির্ধারিত বিশেষ চেয়ারটি দেখেই সেটি সরিয়ে ফেলার নির্দেশ দেন।

পরে আয়োজকেরা মঞ্চের পেছন থেকে একটি সাধারণ হাতলওয়ালা প্লাস্টিকের চেয়ার এনে দিলে তিনি তাতেই আসন গ্রহণ করেন। নেতার এমন সাদামাটা আচরণে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তুমুল হর্ষধ্বনি ও উচ্ছ্বাস দেখা দেয়। প্লাস্টিকের চেয়ারে বসার কয়েক মিনিটের মাথায় তিনি দেশ ও জাতির উদ্দেশে তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্য শুরু করেন।

মঞ্চে তারেক রহমানের ডানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বায়ে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উপস্থিত ছিলেন। এ ছাড়াও বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের পাশাপাশি যুগপৎ আন্দোলনের সঙ্গী বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও মঞ্চে আসন গ্রহণ করেন।

এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে লন্ডন থেকে ঢাকা পৌঁছান তারেক রহমান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে কোনো বিশ্রামের তোয়াক্কা না করে তিনি সরাসরি এই গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আলিশান চেয়ার ত্যাগ করে সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসার এই ঘটনাটি তার নেতৃত্বের নতুন ধরন ও জনঘনিষ্ঠতার একটি শক্তিশালী বার্তা হিসেবে গণ্য হচ্ছে।

ইএইচ

Link copied!