ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ঢাকা-৭ আসন

এনায়েত না তারেক কাকে বেছে নেবে জামায়াত জোট?

ইলিয়াস হোসাইন রিফাত, ঢাকা

ইলিয়াস হোসাইন রিফাত, ঢাকা

ডিসেম্বর ২৯, ২০২৫, ১২:০৩ এএম

এনায়েত না তারেক কাকে বেছে নেবে জামায়াত জোট?

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুরান ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ ঢাকা-৭ (লালবাগ-চকবাজার-কামরাঙ্গীরচর) আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এই আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন পেয়েছেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী আদেল পরিবারের সন্তান ও ব্যবসায়ী তারেক এ আদেল। 

অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ হাজী এনায়েত উল্লাহ এবং বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. হামিদুর রহমান হামিদ।

ঢাকা-৭ আসনের বর্তমান রাজনৈতিক সমীকরণে জামায়াত এবং এনসিপি উভয় দলের প্রার্থীরাই স্থানীয় এবং ব্যবসায়ী হওয়ায় ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। বিশেষ করে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর জামায়াত প্রার্থী হাজী এনায়েত উল্লাহ নতুন উদ্যমে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। 

অন্যদিকে, এনসিপির প্রার্থী তারেক এ আদেল গত এক দশকেরও বেশি সময় ধরে এই এলাকায় নিরবচ্ছিন্নভাবে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। তিনি এর আগেও একাধিকবার এই আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

তারেক এ আদেলের পারিবারিক ঐতিহ্য এই আসনে তার অবস্থানের একটি বড় শক্তি। তাঁর বাবা জাহাঙ্গীর মোহাম্মদ আদেল ছিলেন দেশের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ১৯৭৯ সালে তৎকালীন ঢাকা-১২ আসনে আওয়ামী লীগ প্রার্থী ঢাকার জনপ্রিয় মেয়র মোহাম্মদ হানিফকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 

পরবর্তীতে তিনি ১৯৮৬ ও ১৯৮৮ সালে ঢাকা-৭ আসন থেকে পুনরায় সংসদ সদস্য হন এবং অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য যে, তারেক এ আদেল প্রায় সাত মাস আগে (১৪ মে, ২০২৫) জাতীয় পার্টির সকল পদ থেকে পদত্যাগ করেন। গত ২৪ জানুয়ারি আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশ নেওয়াকে কেন্দ্র করে জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্বের সাথে তার নীতিগত মতপার্থক্য তৈরি হয়।

 তিনি চেয়েছিলেন জাতীয় পার্টি যেন কোনো ধরনের ‘পাতানো’ নির্বাচনে অংশ না নেয়। বর্তমানে তিনি এনসিপির ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে এই আসনে নতুন রাজনৈতিক বন্দোবস্তের অঙ্গীকার নিয়ে মাঠে রয়েছেন।

অন্যদিকে, বিএনপি প্রার্থী মো. হামিদুর রহমান হামিদও পুরান ঢাকার রাজনীতিতে সুপরিচিত মুখ। তিন হেভিওয়েট প্রার্থীর অংশগ্রহণে ঢাকা-৭ আসনে এবার ভোটযুদ্ধের চূড়ান্ত উত্তেজনা বিরাজ করছে।

ইএইচ

Link copied!