ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

খালেদা জিয়ার কবর জিয়ারতে আজও নেতাকর্মীদের ঢল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২, ২০২৬, ০১:২০ পিএম

খালেদা জিয়ার কবর জিয়ারতে আজও নেতাকর্মীদের ঢল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল নেমেছে। বিভিন্ন সংগঠনের ব্যানারে নেতাকর্মীরা জিয়া উদ্যানে আসছেন। 

শুক্রবার সকাল থেকেই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসছেন। 

বিভিন্ন জেলা ও মহানগর থেকে আসা নেতাকর্মীরা ব্যানার হাতে ছোট ছোট মিছিল নিয়ে জিয়া উদ্যানে প্রবেশ করেন। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে ফাতেহা পাঠ করেন এবং দোয়া করেন।

বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসেন মোখলেছুর রহমান নামে এক ব্যক্তি। তিনি বলেন, আমার নেত্রীর কবর জিয়ারত করতে ধানমন্ডি থেকে এসেছি। তার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। 

গেন্ডারিয়া থেকে মুজিবুল হক তার পরিবার নিয়ে জিয়া উদ্যানে এসেছেন। তিনি বলেন, খালেদা কবর জিয়ারত করতে এসেছি।  

জাতীয় সংসদ ভবনের উত্তর পাশে সড়কে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস ও মাইক্রোবাস নিয়ে নেতাকর্মীদের আসতে দেখা যায়। তারা ছোট ছোট মিছিল নিয়ে জিয়া উদ্যানে প্রবেশ করেন। শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। আইন-শৃঙ্খলা রক্ষায় সেখানে পুলিশ ও বিজিবির সদস্যা দায়িত্ব পালন করছেন।

পটুয়াখালীর মির্জাগঞ্জ থেকে আসা শাফিউর রহমান সাফি বলেন, নেত্রীর বিদায় জানাবার দিন অফিস থাকায় আসতে পারিনি। গতকালও চেষ্টা করেছিলাম আসার জন্য কিন্তু সুযোগ হয়নি। আজ বন্ধ থাকায় রাতে রওনা হয়েছিলাম। সকালে এসে ঢাকায় পৌঁছেছি। নেত্রীর কবর জিয়ারত করলাম। আল্লাহ উনাকে বেহেস্ত নসিব করুক। 

এএন

Link copied!