ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চার দফা দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জানুয়ারি ২, ২০২৬, ০৭:৩৯ পিএম

চার দফা দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা

শরিফ ওসমান হাদি হত্যার বিচার ও চার দফা দাবি আদায়ে আগামীকাল থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। 

শুক্রবার জুমার নামাজ শেষে শাহবাগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এই নতুন কর্মসূচির ডাক দেন।

বিক্ষোভ মিছিলে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে প্রশাসনের প্রতি একটি কঠোর আল্টিমেটাম দেওয়া হয়েছে। সংগঠনের মূল দাবি ও কর্মসূচিগুলো নিচে তুলে ধরা হলো

আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যার পূর্ণাঙ্গ চার্জশিট দাখিল করতে হবে।

হাদি হত্যার বিচারসহ চার দফা দাবি নিয়ে আগামী দুই দিন দেশের সকল 'বাংলাদেশপন্থী' রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে সংগঠনটি।

৭ জানুয়ারির মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে সারা দেশে আরও কঠোর ও সর্বাত্মক আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আজ শাহবাগে অবস্থান কর্মসূচি চলাকালীন আবদুল্লাহ আল জাবের বলেন, "ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।"

ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ মনে করছেন, এই বিচার প্রক্রিয়া বিলম্বিত হওয়া মানেই অপরাধীদের রক্ষা করার সুযোগ করে দেওয়া। তাই জনমত গঠন ও রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ অবস্থান নিশ্চিত করতেই 'মার্চ ফর ইনসাফ' এবং রাজনৈতিক আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই বিক্ষোভ সমাবেশে সংহতি প্রকাশকারী ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ হলেন, সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ও সংগঠনের অন্যান্য সমন্বয়কবৃন্দ।

ইএইচ

Link copied!