ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ঋণখেলাপির অভিযোগ 

ঢাকা-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৩, ২০২৬, ০১:২০ পিএম

ঢাকা-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল
ফাইল ছবি

ঋণখেলাপির অভিযোগে ঢাকা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত আব্দুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

শনিবার রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এ ঘোষণা দেন। 

মনোনয়নপত্র বাছাই কার্যক্রম সভায় আব্দুল হকের উদ্দেশে ঢাকা জেলা প্রশাসক বলেন, ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) রিপোর্ট অনুযায়ী, ঋণখেলাপি করেছেন আপনি। আপনার এই ইস্যুগুলো থাকলে সিআইবি থেকে আপডেট করা উচিত ছিল।

জেলা প্রশাসক আরও বলেন, আপনি অফিসিয়ালি ঋণখেলাপি হিসাবে বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত ঋণখেলাপি। আপনার মনোনয়নপত্র এই মুহূর্তে গ্রহণ করার সুযোগ আমাদের নেই। তবে আপনার আপিল করার সুযোগ আছে।  

রিটার্নিং কর্মকর্তা রেজাউল বলেন, আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন টেন বি ফর্ম জমা দেওয়া হয়নি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিও দেননি। এছাড়াও আপনি প্রস্তাবকারী ও সমর্থনকারীদের তথ্য দেননি।

ঢাকা-২ আসনে তিনজন মনোনয়নপত্র দাখিল করেন। আব্দুল হক ছাড়া বাকি দুজন হলেন- বিএনপির আমানউল্লাহ আমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জহিরুল ইসলাম। এ দুজনের মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করা হয়েছে।

এএন

Link copied!